× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

পিআইডি

অনিয়মিত পিরিয়ড সমস্যা ও কিছু টিপস

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
অনিয়মিত পিরিয়ড সমস্যা

নারীর নিয়মিত মাসিক পিরিয়ডের শারীরবৃত্তীয় অবস্থা। কিন্তু অনেকেই অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন। প্রাপ্তবয়স্ক একজন কিশোরী কিংবা তরুণীর নিয়মিত ও সময়মতো পিরিয়ড বা মাসিক হওয়াটা স্বাভাবিক। তা না হয়ে মাসিক যদি অনিয়মিত হয়ে পড়ে, তখন বুঝতে হবে আপনার শারীরিক কোনো সমস্যা আছে।

যাঁদের বয়স কম একেবারে প্রথমদিকে মাসিক শুরু হচ্ছে, তাঁদের ক্ষেত্রে অনিয়মিত মাসিকের যে সমস্যাটি—আমরা সাধারণত দেখি যে সামাজিক অবস্থান থেকে কিংবা পারিবারিক অবস্থান থেকে অনেকেই আসলে পরিবারের অন্যান্য সদস্যদের কাছে সে বিষয়গুলো উপস্থাপন করেন না এবং এটি তিনি দীর্ঘদিন তাঁর মধ্যেই রাখেন। একটা সময় পর সমস্যাটি বড় আকারে দেখা দেয়।

এখন আমাদের সবারই বাচ্চাকাচ্চা একটা-দুইটা। এ গ্রুপটা নিয়ে এখন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অনেক দেখা যাচ্ছে।  পিরিয়ড প্রতি মাসে একটা করে হওয়ার কথা, একবার হবে, পাঁচ-ছয় দিন থেকে ভালো হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের তো সেই প্রসেসটায় যাচ্ছে না। একবার শুরুতে হয়েছে বা এক বছর ভালো ছিল, এখন তার পিরিয়ড অনেক সময় পরপর হয়, দু-তিন মাস পরপর হচ্ছে। এটা কিন্তু অনেক সময় একটা ডিজিজকে ইনডিকেট করে, সব সময় না অবশ্য। অনেক সময় পিসিওএসের ব্যাপার আছে।

ডা. বেনজীর হক পান্না বলেন, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে যেটা হয়, মেয়েদের পিরিয়ডটা অনিয়মিত হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়। যদি দেখা যায় মেয়েটার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে, পিরিয়ড অনিয়মিত হচ্ছে, অবাঞ্ছিত লোম হচ্ছে এবং তার ঘাড়ে বা হাতের এক্সিলাতে বা ইনার থাইয়ে ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে; যদি এই বিষয়গুলো তার মধ্যে থাকে, পাশাপাশি পিরিয়ডের ব্যাপারটিও অ্যাবনরমাল থাকে।

মাসিক অনিয়মিত হলে নারীরা দুশ্চিন্তা শুরু করেন। এটি আরও ক্ষতি করে থাকে।

হঠাৎ আপনার মাসিক অনিয়মিত হয়ে পড়লে সেটিকে নিয়মিত করার উপায়ও আছে। চিকিৎসকের কাছে না গিয়ে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আপনি মাসিক নিয়মিত করতে পারে। আসুন উপায়গুলো জেনে নিই-

ব্যায়াম

যেসব নারী নিয়মিত ব্যায়াম করেন, তাদের মাসিকের সমস্যা থাকে না। নির্দিষ্ট কিছু ব্যায়াম আছে, সেগুলো করলে অনেক সময় মাসিক হয়ে যায়।

ব্যায়ামের কারণে পেশি বাঁধা পেয়ে থাকে, যার কারণে পেশি সংকোচন শুরু করে, শরীরে রক্তপ্রবাহ কমিয়ে দিয়ে থাকে। ঋতুস্রাব শেষ হওয়ার পর ব্যায়াম করলে পরবর্তী সময়ে সঠিক সময়ে মাসিক হওয়ার সম্ভাবনা থাকে।

টকজাতীয় ফল

টকজাতীয় ফল যেমন- তেঁতুল, মাল্টা, জলপাই মাসিক নিয়মিত করতে সাহায্য করে থাকে। চিনি মেশানো পানিতে তেঁতুল এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এর পর এর সঙ্গে লবণ, চিনি ও জিরা গুঁড়ো মিশিয়ে নিন। এটি দিনে দুবার পান করুন। এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করে দেবে।

আদা

মাসিকের চক্রকে নিয়মিত করতে আদা বেশ কার্যকর। ১ কাপ পানিতে ১/২ চা চামচ আদা কুচি দিয়ে ৫-৭ মিনিট সিদ্ধ করে পানিতে মিশিয়ে নিন। খাবার খাওয়ার পর তিনবেলা এটি পান করুন। নিয়মিত এক মাস এটি পান করুন।

তিল

তিল একটি উপকারী উপাদান। এটি আপনার অনিয়মিত মাসিককে নিয়মিত করতে সাহায্য করবে। তিলের উপাদান হরমোন উৎপাদন করে থাকে। অল্প পরিমাণের তিল ভেজে গুঁড়ো করে নিন। এর সঙ্গে এক চামচ গুড় মিশিয়ে নিন। এটি রোজ খালি পেটে এক চা চামচ করে খান। দেখবেন উপকার পাচ্ছেন।

আপেল সাইডার ভিনেগার

খাবার খাওয়ার আগে ২ টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার পানিতে মিশিয়ে পান করুন। এটি রক্তের ইনসুলিন ও ব্লাড সুগার কমিয়ে দিয়ে থাকে, যা মাসিক নিয়মিত করে থাকে।

স্বাস্থ্যকর জীবন

যেসব নারীর মেনোপজের বয়স হয়ে এসেছে, তাদের জন্য স্বাস্থ্যকর জীবনযাপন আরও বেশি জরুরি। কারণ মেনোপজের পর পরই অনেক রোগের প্রকোপ বাড়তে পারে।

মনে রাখবেন একবার মাসিক দেরিতে হলে চিন্তিত হওয়ার কিছু নেই। তবে পিরিয়ডের দিকে খেয়াল রাখুন। তিন মাস টানা পিরিয়ড না হলে, বছরে ৯ বারের কম পিরিয়ড হলে বা প্রতিবার পিরিয়ড হওয়ার মাঝে ৩৫ দিনের বেশি বিরতি থাকলে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলুন।


এ ক্যটাগরির আরো খবর..