× Banner
সর্বশেষ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মাদারীপুরে গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শশুর ও দুই ননদ গ্রেফতার মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেল ৮৩ যুগ্ম সচিব

admin
হালনাগাদ: শুক্রবার, ১৩ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ রাষ্ট্রপতির কার্যালয় নতুন সচিবসহ জনপ্রশাসনে পাঁচ সচিবের দফতর বদল হয়েছে। একই সাথে একজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। এছাড়া জনপ্রশাসনের ৮৩ যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সচিবের দফতর বদলসহ পদোন্নতির পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে রাষ্ট্রপতির একান্ত সচিবের দায়িত্ব পালন করে আসা সম্পদ বড়ুয়াকে তার কার্যালয়ের সচিব নিয়োগ দেয়া হয়েছে। আর এ পদে থাকা সচিব ভূইয়া শফিকুল ইসলামকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব বেগম কানিজ ফাতেমা-এনডিসিকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) এম মোজাম্মেল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের অধীন পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক বেগম জুয়েনা আজিজকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ৮৩ কর্মকর্তা
এদিকে জনপ্রশাসনে দীর্ঘদিন ধরে পদোন্নতির গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তবে রুপ নিয়েছে। অবশেষে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি চূড়ান্ত হলো। জনপ্রশাসনের ৮৫ যুগ্মসচিব অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে এই ৮৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। অপর দু’কর্মকর্তা বিদেশে অবস্থান করায় তাদের আগের পদেই পদায়ন করা হয়েছে। তবে তাদের পদায়ন করা হয়নি।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন


এ ক্যটাগরির আরো খবর..