× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

স্টাফ রিপোর্টার

১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

ACP
হালনাগাদ: বুধবার, ১ জুন, ২০২২
১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর আদাবর থানার জাপান গার্ডেন সিটির ১৬ তলা থেকে পড়ে জাইনা হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহিদুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন

তিনি বলেন, আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, ওই ছাত্রী বিকেল ৫টার দিকে বৃষ্টির সময় জাপান গার্ডেন সিটির ১৬ তলার ছাদে হাঁটাহাঁটি করেন। এক পর্যায়ে সবার অগোচরে তিনি ১৬ তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি শাহিদুজ্জামান বলেন, ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছি।

জাইনা হাবিব প্রাপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদরে।


এ ক্যটাগরির আরো খবর..