× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

১২ অক্টোবর পবিত্র আশুরা

admin
হালনাগাদ: সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

ডেস্ক রিপোর্টার: আজ হিজরি নববর্ষ। রোববার ১৪৩৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সে হিসাবে আজ সোমবার থেকে শুরু হলো হিজরি সনের প্রথম মাস মহররম। আগামী ১২ অক্টোবর পবিত্র আশুরা।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৮ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে।

সে হিসাবে আগামী ১২ অক্টোবর (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে। পবিত্র আশুরার দিন দেশে সরকারি ছুটি থাকে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব ড. মো. আলফাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনবী হযরত মুহম্মদের (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভ সূচনা হয়। কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরার দিনে আরো অনেক তাৎপর্যময় ঘটনা সংঘটিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..