× Banner
সর্বশেষ
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ আর্থিক খাতে কাঠামোগত সংস্কার এনেছি – প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার – হার জিতই হলো গণতন্ত্রের সৌন্দর্য

স্মিথের গোলে পরাজয় এড়িয়েছে লিভারপুল

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: লিগ কাপে ব্র্যাড স্মিথের গোলে পরাজয় এড়িয়েছে লিভারপুল। তৃতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচে এক্সেটার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ‘অল রেড’রা।

শুক্রবার রাতে এক্সেটার সিটির মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। নবম মিনিটে টম নিকোলাস গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের।

অবশ্য এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি এক্সেটার সিটির। তিন মিনিট পরেই জেরোমি সিনক্লেয়ারের গোলে সমতায় (১-১) ফেরে লিভারপুল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে লি হলমেসের গোলে আবার এগিয়ে (২-১) যায় এক্সেটার সিটি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। এরই মাঝে ম্যাচের ৭৩ মিনিটে অতিথিদের সমতায় (২-২) ফেরান ব্র্যাড স্মিথ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ গোলেই ড্র হয় ম্যাচটি।


এ ক্যটাগরির আরো খবর..