× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

স্কুল ছাত্রীকে নিয়ে উধাও ২ সন্তানের জনক

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ভোমরাঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী (১৪)কে নিয়ে উধাও হয়েছে ২ সন্তানের জনক। থানায় অভিযোগের কার্যকারিতা হচ্ছেনা বলে অভিযোগ কারীর দাবি। অভিযোগ সুত্রমতে, উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া গ্রামের নাসিরুলের ছেলে রাসেল আলী (৩২) ২ সন্তানের জনক। ভোমরাঘাট বাজারে কম্পিউটারের দোকান তার। স্কুলের কাজে ছবি আনতে গেলে আনসারডাঙ্গী গ্রামের সেন্টু ডিলারের মেয়েকে বিভিন্ন প্রলোভন ভয়ভীতি দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে পালিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ এনে মেয়ের বাবা মতিয়র রহমান ওরফে সেন্টু ডিলার বাদি হয়ে মোঃ রাসেল আলীসহ ৪ জনকে বিবাদী করে থানায় একটি এজাহার দাখিল করেন। কিন্তু এ ব্যাপারে থানা পুলিশ কোন কার্যকরী ভূমিকা নিচ্ছে না বলে দাবি তুলেছেন। নাবালিকা মেয়েকে উদ্ধারসহ আসামীদের বিরুদ্ধে সুবিচার চান মেয়ের পরিবারের লোকজনসহ এলাকাবাসি।
থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম বলেন, আমরা বিভিন্ন উপজেলায় ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..