× Banner
সর্বশেষ
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল পঞ্চগড়ের বোদায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক  দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টকে কাজে লাগাতে হবে – শিক্ষামন্ত্রী

মাহমুদ খান, সিলেট ব্যুরো

সিলেটে সুরমা-কুশিয়ারার তিন স্থানে পানি এখনও বিপদসীমার ওপর

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
বিপদসীমা

সিলেটে ধীরগতিতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে এতে করে দুর্ভোগ বাড়ছে বানভাসিদের। এখনও সুরমা ও কুশিয়ার নদীর পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপরে অবস্থান করছে। এদিকে চলতি মাসের ২৮ তারিখ থেকে ভারি বর্ষণের আভাস রয়েছে যদি সেটি হয় তাহলে ফের বন্যা আশঙ্কা করছেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা যায়, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনেকে আশ্রয়কেন্দ্র  থেকে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। তাছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণের সংকট দেখা দিয়েছে। খাবার ও বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগের সীমা নেই। সরকারি ও বেসরকারিভাবে শুকনো ও রান্না করা খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান বানভাসিরা। তাছাড়া বাড়িঘর, রাস্তা-ঘাট থেকে পানি অনেকটাই নেমেছে। তবে কিছু এলাকায় এখনও পানি জমে থাকায় সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এসব এলাকায় পানি কমতে শুরু করায় নানা পানিবাহিত রোগ বাড়ছে বলে স্থানীয়রা জানান।
পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশর বলেন, হাওরসহ নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনও প্লাবিত। তাছাড়া মৌলভীবাজারের জুড়ী ও মনু নদের পানি সিলেটের কুশিয়ারা নদীতে যুক্ত হচ্ছে। এতে কুশিয়ারা নদীর পানি নামছে ধীরগতিতে। তবে প্রতিদিন রোদ থাকলে নদ-নদীর পানি দুই-তিন দিনের মধ্যে বিপদসীমার নিচে নেমে যাবে।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সুরমা ও কুশিয়ারার পানি তিনটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বৃষ্টি না হলে নদ-নদীর পানি আরও কমে  যেত।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী রোববার সকাল পর্যন্ত সিলেট মহানগর ও ১৩টি উপজেলায় ১ হাজার ৩৪৩টি গ্রাম প্লাবিত হয়েছে, এতে বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ১৩১। ২৫৮টি আশ্রয়কেন্দ্রে এখনো ১২ হাজার ৯০৫ জন মানুষ অবস্থান করছেন।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে গত ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়ার সংস্থার তথ্য অনুযায়ী চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, বৃষ্টি না হওয়ায় পানি কমছে। বন্যা কবলিত এলাকায় স্বাস্থ্যসেবার জন্য ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাছাড়া সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..