× Banner
সর্বশেষ
বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা, শিগগিরই চালু হচ্ছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে, স্বাস্থ্যখাতে এআই ও ডিজিটাল রূপান্তরে জোর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২১ মে, ২০২১

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে নির্যাতন করে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় পেশাজীবী সাংবাদিকদের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি. আগৈলঝাড়া উপজেলা প্রেসকা¬ব ও আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র পেশাজীবী সাংবাদিকদের আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, উজিরপুর প্রেসক্লাব, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব, কালকিনি উপজেলা প্রেসক্লাব, ডাসার উপজেলা প্রেস ক্লাব। অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন. প্রধান অতিথী প্রথম আলো প্রত্রিকার গৌরনদী প্রতিনিধি সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সরদার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম. কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক ইকবাল হোসেন, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জেমস্ বাড়ৈ, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম। আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ. উপজেলা প্রেক্লাবের সভাপতি এইচ এম মাসুম, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি সাইফুল মৃধা প্রমুখ। এছাড়াও অত্র তিন সংগঠনের সকল পেশাজীবী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সুস্থ সাংবাদিকতা পূনরুদ্ধার ও গনতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, গলা টিপে ধরে সাংবাদিক সমাজের কণ্ঠরোধ করা যাবে না। সরকার মুক্ত সাংবাদিকতার বিরুদ্ধে। এসরকার দুর্নীতিবাজদের পক্ষে। দূর্নীতিবাজ অতিরিক্ত সচিবকে অবিলম্বে গ্রেপ্তার, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারপূর্বক অনতিবিলম্বে নিঃ শর্ত মুক্তি চাই।


এ ক্যটাগরির আরো খবর..