× Banner
সর্বশেষ
লালবাগ কেল্লা পরিদর্শন করলেন মার্কিন নৌ কমান্ডার বিতর্কিত সেই পরিকল্পনার জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি দেশের সব নাগরিকের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী জেরুজালেম ইস্যুতে ঐক্যবদ্ধ হতে জর্ডানে মুসলিম দেশগুলোর বৈঠক ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৬৬ জন, মামলা ৫৭ নড়াইলে পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ

ডেস্ক

সমুদ্র গ্লাইডার ১৬৬৮ কিলোমিটার পথ পাড়ি দিবে মাত্র ৩ ঘন্টায়

Kishori
হালনাগাদ: শনিবার, ১ মার্চ, ২০২৫
সমুদ্র গ্লাইডার

কলকাতা থেকে চেন্নাইয়ের ১৬৬৮ কিলোমিটার পথ পাড়ি দিবে মাত্র ৩ ঘন্টায়। WIG (Wing-in-Ground) Craft(ডব্লিউ আই জি ক্রাফট)  বৈদ্যুতিক সমুদ্র গ্লাইডার দিয়ে এই দীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রীদের খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা।

ওয়াটারফ্লাই টেকনোলজিসের দাবি, ডব্লিউআইজি ক্রাফট  WIG (Wing-in-Ground) Craft প্রযুক্তির নকশা সম্প্রতি প্রকাশ্যে এনেছে অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ। সংস্থার দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ মিটার উপরে ৫০০ কিমি/ঘন্টার গতিবেগে ছুটতে সক্ষম WIG ক্র্যাফট। সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে ভেসে চলতে পারে বিমান ও জাহাজের সমন্বয়ে নির্মিত এই যানটি।

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা নয়া এই প্রযুক্তির ভুয়সী প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “IIT Madras স্টার্টআপগুলিকে প্রচারের ক্ষেত্রে সিলিকন ভ্যালির সঙ্গে কঠিন টক্কর দিচ্ছে। এই প্রকল্পটি শুধু আমাদের জলপথ ব্যবহারের জন্য়ই নয়, বরং এর নকশাও অত্যন্ত চমকপ্রদ।”

ওয়াটারফ্লাই টেকনোলজিসের সিইও হরিশ রাজেশের কথায়, নয়া এই প্রযুক্তি আমূল পরিবর্তন আনবে পরিবহণ ক্ষেত্রে। অনেক কম খরচেই সম্ভব হবে ভ্রমণ। উদাহরণ দিয়ে বলা যায়, বর্তমানে এসি থ্রি-টায়ার ট্রেনের টিকিটের দাম ১,৫০০ টাকার বেশি, তবে WIG ক্রাফটের মাধ্যমে একই দূরত্ব অতিক্রম করতে খরচ করতে হবে মাত্র ৬০০ টাকা।

WIG ক্রাফট নির্মাণকারী সংস্থা ওয়াটারফ্লাই টেকনোলজিস আরও জানিয়েছে, আলাদা কোনও বিমানবন্দরের প্রয়োজন হবে না এই প্রযুক্তি পরিচালনা করার জন্য। জল, বরফ, মরুভূমি কিংবা অন্যান্য ভূখণ্ডেও উড়তে সক্ষম এই টেকনোলজি। আগামীদিনে দুবাই-লস অ্যাঞ্জেলেস ও চেন্নাই-সিঙ্গাপুর রুটে WIG ক্র্যাফট চালানোর পরিকল্পনাও রয়েছে সংস্থার।


এ ক্যটাগরির আরো খবর..