× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশে সামাজিক সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, নারী কর্মীদের অধিকার ও ক্ষমতায়ন, শিশুশ্রম নিরসন, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাথে আন্তর্জাতিক মানদণ্ডের সমন্বয় নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের প্রান্তিক পর্যায়ে দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী, নারী ও শিশুদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আইএলও-এর সাথে যৌথভাবে কাজ করে সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিশেষ করে শিশুদের জন্য চাইল্ড কেয়ার সেন্টার, ডে-কেয়ার সেন্টার স্থাপন বৃদ্ধির জন্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নারী ও শিশু উন্নয়ন, নারী ও শিশু অধিকার সুরক্ষা এবং দক্ষতার উন্নয়নে কেয়ারগিভার, ভাষা শিক্ষা, বিভিন্ন দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচিতে আইএলও-এর প্রযুক্তিগত সহায়তা কামনা করেন তিনি।

আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এ সময় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আইএলও কাঠামোগত বাধা দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের পথ তৈরির লক্ষ্যে ‘জেন্ডার অ্যান্ড স্কিলস টাস্কফোর্স’ এবং ‘জেন্ডার অ্যান্ড স্কিলস অ্যাকশন প্ল্যান’-এর মতো উদ্যোগের মাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে তাদের চলমান সমর্থনের কথা তুলে ধরেন। আইএলও একটি সর্বাত্মক সরকারি ও সামাজিক পদ্ধতির মাধ্যমে সার্বজনীন, সাশ্রয়ী এবং মানসম্মত শিশু যত্ন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘জাতীয় শিশু যত্ন রোডম্যাপ’ এবং ‘শিশু যত্নের জন্য জাতীয় ন্যূনতম মান’ প্রণয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে (এমওডব্লিউসিএ) প্রদত্ত কারিগরি সহায়তার ওপর তিনি জোর দেন।

ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ও নারী-শিশু উন্নয়ন উদ্যোগগুলো প্রশংসনীয়। তিনি আরো বলেন, আইএলও বাংলাদেশে শ্রম অধিকার, লিঙ্গ সমতা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।

সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইএলও প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..