× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
কোটালীপাড়া জমিজমা নিয়ে বিরোধের জের ধরে কৃষককে মারধর করে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মনোতোষ ঘটক(৬০) নামে এক কৃষককে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।
আজ বিকেলে উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মনোতোষ ঘটক খাগবাড়ী গ্রামের সিদ্ধেশ্বর ঘটকের ছেলে।
জানাগেছে,খাগবাড়ী গ্রামের মনোতোষ ঘটকের সাথে একই গ্রামের গৌরাঙ্গ ঘটকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের আজ বিকেলে মনোতোষ ঘটক ও গৌরাঙ্গ ঘটকের কথা কাটাকাটি হয়।এই কথা কাটাকাটির এক পর্যায়ে গৌরাঙ্গ ঘটক ও তার স্ত্রী পুতুল ঘটক মিলে মনোতোষ ঘটককে মারধর করে।
এতে মনোতোষ ঘটক গুরুতর আহত হয়।গুরুতর আহত মনোতোষকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
প্রতিবেশী তন্ময় ঘটক বলেন, বিকেলে মনোতোষ ঘটকের সাথে জমিজমা নিয়ে গৌরাঙ্গ ঘটক ও স্ত্রী পুতুল ঘটকের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ের তাদের মাঝে হাতাহতি হলে মনোতোষ ঘটক মাটিতে পড়ে যায়।তাকে নিয়ে হাসপাতালে আসলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
জরুরী চিকিৎসক ডা.তমাল অধিকারী বলেন, মনোতোষ ঘটককে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।তার শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ বিষয়ে জানার জন্য গৌরাঙ্গ ঘটকের বাড়ীতে গিয়ে তাকে বা তার পরিবারে কাউকে পাওয়া যায়নি। কোটালীপাড়া থানার এস আই উত্তম সেন বলেন,মনোতোষ ঘটকের পরিবারের লোকজন মৌখিক ভাবে হত্যার অভিযোগ করেছে।তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ করেনি।লিখিত অভিযোগ দিলে তদন্তপুর্বক মামলা গ্রহণ করা হবে। তবে লাশ ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..