× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

পিআইডি

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বিএসআরএম ও কাজী ফার্মসের প্রায় ৯ কোটি টাকার অনুদান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২৬
পৌনে ৬ কোটি টাকার অনুদান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেশের শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এবং কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে মোট ৯ কোটি ২৪ হাজার টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়েছে। আজ রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট তাঁর অফিসকক্ষে প্রতিষ্ঠান দুটির পৃথক প্রতিনিধিদল এই অনুদানের চেক হস্তান্তর করেন।​

এর মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে দুইটি চেকে মোট ৬ কোটি ২১ লক্ষ ৯৪ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে দেওয়া হয়েছে। বিএসআরএম গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মন্ত্রীর নিকট চেকটি হস্তান্তর করেন।

​একই দিনে কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লক্ষ ৩০ হাজার টাকার আরেকটি চেক হস্তান্তর করা হয়। কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসানের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধিদল মন্ত্রীর নিকট শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে এই চেকটি তুলে দেন।

​চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার এবং উপসচিব সৈয়দ ইরতিজা আহসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..