× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

রেখা হত্যায় গ্রেফতার চার, পূর্বেও একই স্থানে হিন্দু মেয়েকে হত্যায় তটস্ত এলাকাবাসী

Kishori
হালনাগাদ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

ফরিদপুরের প্রাইড জুট মিল শ্রমিক কাজল রেখা বিশ্বাসকে গণধর্ষণের পর যৌনাঙ্গে যথেচ্ছভাবে ছুরিকাঘাত করে এবং ধর্ষণের পর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে নাজমুল ও তার দল। কিছুদিন আগে ওই একই কলাবাগানে নবম শ্রেনীতে পড়া একটা হিন্দু মেয়েকে একই ভাবে ধর্ষণ করে হত্যা করে। রেখা ধর্ষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে পুলিশ গ্রেফতার করায় গ্রামবাসী কিছুটা আশ্বস্ত ।

বিস্তারিত: শুধু ধর্ষণ করেই আশ মিটলো না প্রানটা পর্যন্ত কেড়ে নিল রেখা রানী বিশ্বাসের

কাজল রেখা নসিমনে করে মিলে যাওয়া আসা করতেন। গত ১৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নসিমন চালক চুন্নু সিকদার ঝড়ু জানান মিলে ডিউটি আছে। কাজল রেখা তার কথা মত বাসা থেকে বের হলে নসিমন চালক ঝড়ু নসিমনে উঠিয়ে নিয়ে পার্শ্ববর্তী একটি কলা বাগানের পাশে নসিমনটি দাঁড় করিয়ে তাকে নামতে বলেন। এ সময় ঝড়ু ও তার সহযোগী নাজমুল, ইসলাম, আতিয়ার মোল্লা ও নয়ন জোড়পূর্বক কাজল রেখাকে কলাবাগানে নিয়ে গণধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে একপর্যায়ে তারা সকলে মিলে রেখার যৌনাঙ্গে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে  হত্যা করে ফেলে রেখে যায়। তারা ভেবেছিল পূর্বের মত এবারো কিছু হবে না। কিন্তু রেখার উপর হওয়া এই বর্বরতা প্রথম অনলাইন পত্রিকা দি নিউজ  তাদের মধুখালী প্রতিনিধি সহিদুল ইসলামের সাহায্যে সবিস্তারে প্রকার করে। তার পাশাপাশি অন্যান্য পত্র পত্রিকা সহ ফেসবুকে এমনভাবে ভাইরাল হয় যে তা নিয়ে ভাবতে প্রশাসন বাধ্য হয়।

পরেরদিন বুধবার বিকেলে ঢাকার গুলশান এলাকা থেকে নসিমন চালক চুন্নু সিকদার ঝড়ুকে গ্রেফতার করে পুলিশ। নসিমন চালক চুন্নু সিকদার ঝড়ুকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি কাজল রেখাকে হত্যার বিষয়টি স্বীকার করেন এবং পুলিশের কাছে মূল ঘটনার বর্ণনা দেন। ঝড়ুর দেয়া তথ্যানুসারে ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নাজমুল (৩২), ইসলাম (৩২) ও আতিয়ার মোল্লাকে (৪২) গ্রেফতার করে পুলিশ। এদের সবার বাড়ি পশ্চিম আড়পাড়া এলাকায়। নাছির খান নয়ন (৪০) নামে আরেক আসামি পলাতক রয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর এলাকায় অবস্থিত প্রাইড জুট মিলের নারী শ্রমিক কাজল রেখার ক্ষতবিক্ষত মরদেহ পশ্চিম আড়পাড়ার একটি কলা বাগান থেকে উদ্ধার করে পুলিশ।

তার এই ঘটনার পর থেকে তার পরিবারকে নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তার অসুস্থ দাদা তার শোকে মারা গেছে গতকাল। এলাকাবাসী বলে কিছুদিন আগে ওই একই কলাবাগানে নবম শ্রেনীতে পড়া একটা সনাতনী মেয়েকে একই ভাবে ধর্ষণ করে হত্যা করেছে যার কোন বিচার হয়নি এখনো। ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুততম সময়ে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি করছে তার পরিবার ও এলাকাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..