× Banner
সর্বশেষ
কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

পিআইডি

রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
নতুনভাবে গড়ে তুলতে হবে

রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত করতে চায় সরকার এবং সেই লক্ষ্যেই চলচ্চিত্রসহ সৃজনশীল খাতকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আসিনি; আমরা বলেছি এভাবে চলতে পারে না। রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে।” বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, চলচ্চিত্রসহ সৃজনশীল শিল্প সভ্যতার জন্য একটি গুরুত্বপূর্ণ “সফট পাওয়ার” এবং এই শক্তিকে সমৃদ্ধ করার দায়িত্ব শিল্পী, নির্মাতা ও সৃজনশীল ব্যক্তিদের।

তিনি বলেন, সরকার চলচ্চিত্র শিল্পের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চায়। নীতি নির্ধারণে বিশেষজ্ঞদের সঙ্গে কার্যকর সংযোগ ছাড়া উচ্চমানের সৃজনশীল উৎপাদন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

চলচ্চিত্র খাতের সংস্কার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নবগঠিত চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জুরি বোর্ডকে চলচ্চিত্র অঙ্গনের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে, যা সরকারের জন্য একটি বড়ো নৈতিক শক্তি। তিনি জানান, অতীতে এসব বোর্ড গঠন নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার কোনো বিতর্ক ছাড়াই সংশ্লিষ্টরা নতুন বোর্ডকে সমর্থন জানিয়েছেন।

তথ্যমন্ত্রী জানান, আগামী অর্থবছরের বাজেটে চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি অনুদান দ্রুত ছাড় ও নির্ধারিত সময়ের মধ্যে চলচ্চিত্র নির্মাণ শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় সংকট হিসেবে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, একক সিনেমা হলগুলো টিকিয়ে রাখা ও আধুনিকায়নের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে শিল্প সমালোচক ও চলচ্চিত্র বোদ্ধা মঈনুদ্দিন খালেদকে আজীবন সম্মাননা দেয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস এর সভাপতি ড. জহিরুল ইসলাম কচি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর মহাপরিচালক ম. জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..