× Banner
সর্বশেষ
নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যাই হোক না কেন মাঠে থাকবে বিএনপি: ফখরুল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর  অভিযোগ করে বলেছেন, আসন্ন পৌরসভাগুলোতে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নির্বাচনে জয়ী হতে সরকারের আসল রুপ বেরিয়ে এসেছে। প্রার্থীদের ভয়-ভীতি দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল কৃষকদলের ৩৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকীর আলোচনা সভায় তিনি অভিযোগ করেন।

আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সহ-সভাপতি এম এ তাহের, নাজিম উদ্দিন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন জসিম প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়ে নির্বাচনে আমরা এসেছি। এবং নির্বাচনের ফলাফল পর্যন্ত আমরা মাঠে থাকব।’

ভয়-ভীতি উপেক্ষা করে দলের নেতাকর্মীসহ সকলের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার দূরভিসন্ধি করে দলীয় প্রতীকে পৌর নির্বাচন দিয়েছে। ক্ষমতাসীনরা ভেবেছিল বিএনপি নির্বাচনে আসবে না। তারা এককভাবে নির্বাচন করে জনপ্রিয়তা প্রমাণ করতে চেয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। সরকারের ফাঁদে পা দেইনি। আমরা দেখাতে চাই বাংলাদেশের মানুষ ধানের শীষের সাথে আছে। আওয়ামী লীগকে বর্জন করেছে।’

গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘পৌর নির্বাচন উপলক্ষে ইসির অনুমতি নিয়ে আমরা বিজ্ঞাপন তৈরি করেছিলাম। কিন্তু সরকারের খবরদারিতে কোনো মিডিয়া সেটি প্রচার করতে সাহস পায়নি। আমাদের সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। এখন বলা হচ্ছে সভা করতে হলে পুলিশের অনুমতি লাগবে। এই হল বর্তমান গণতন্ত্র।’

পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ৬ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।


এ ক্যটাগরির আরো খবর..