× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হেসে এড়িয়ে গেলেন খালেদা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগে থেকে ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করলেন। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেয়ার কয়েক দিন পর ডাকা এ সংবাদ সম্মেলনে উপলক্ষ ওই বিতর্কই- এমনটি ধারণা করেছিল সবাই। কিন্তু বিষয়টি নিয়ে কিছুই বললেন না তিনি। সাংবাদিকরা প্রশ্ন করতেই মৃদু হেসে এড়িয়ে গেলেন।

আসন্ন পৌর নির্বাচন নিয়ে গতকাল সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২০ দলীয় জোটের পক্ষ থেকে প্রায় আধা ঘণ্টার বক্তব্যে ধানের শীষে ভোট চাওয়াসহ নানা বক্তব্য তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতে খালেদা জিয়া তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন। স্মরণ করেন একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের।

লিখিত বক্তব্যের বেশিরভাগজুড়ে ছিল আসন্ন পৌরসভা নির্বাচন। একই সঙ্গে সবকিছুতে এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরকারের ‘স্বৈরতান্ত্রিক নিয়ন্ত্রণ’ আরোপের সমালোচনা করেন তিনি।

সব শেষে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে তিনি মৃদু হেসে এড়িয়ে যান। বলেন, ‘আজ নয়। অন্যদিন বলবো।’

সবাই আশা করেছিল, চেয়ারপারসন শহীদদের সংখ্যা নিয়ে তার বক্তব্য এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের বিষয়ে কথা বলবেন। কিন্তু কাউকেই প্রশ্ন করার সুযোগ দিলেন না তিনি।

এদিকে চেয়ারপারসনের সংবাদ সম্মেলনটি টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার না হওয়ায় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিডিয়াকে নিয়ন্ত্রণ করে নির্বাচন পক্ষে নেয়ার চেষ্টা করছে সরকার। তাদের অগণতান্ত্রিক চেহারা ন্যক্কারজনকভাবে স্পষ্ট করেছে।’


এ ক্যটাগরির আরো খবর..