× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

যশোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে হত্যার হুমকি

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: যশোর পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু অভিযোগ করেছেন, তাকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, পৌর নির্বাচনে রেন্টু চাকলাদারের (নৌকা মার্কার প্রার্থীর) পক্ষে অতি উৎসাহী হয়ে সন্ত্রাসীরা তাকে ও তার কর্মীদের হত্যার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি সেবা সংঘ স্কুলে নৌকা মার্কার পক্ষে এক নির্বাচনী সভায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন চাকলাদার প্রকাশ্যে বলেছেন- ৪ নং ওয়ার্ডে অন্য কোনো দলের প্রার্থীর পোস্টার থাকবে না। শুধু তাই নয়, তিনি এও বলেছেন- কোনো ভোটকেদ্রে  তাদের (অন্য প্রার্থীর) নির্বাচনী এজেন্টও থাকবে না।

চুন্নু দাবি করেন- প্রকাশ্যে এমন বক্তব্য দেওয়ার পর থেকেই তার কর্মীরা নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ১৪ ডিসেম্বর দুপুরে কাজীপাড়া এলাকার তমালের নেতৃত্বে ৮-১০ সন্ত্রাসী তার তিন কর্মীকে মারধর করে এবং পোস্টারে আগুন দেয়। সন্ত্রাসীরা সেসময় তার ছেলে সুমনকে অপহরণেরও চেষ্টা করে কিন্তু সে পালিয়ে আসতে সক্ষম হয় বলে দাবি করেন তিনি।

সন্ত্রাস আর হুমকিমুক্ত সুষ্ঠু পরিবেশে যেন ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন-সে ব্যবস্থা করার দাবি জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..