× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার আয়োজনে স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৫ দিন ব্যাপী ৫ম জেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকালে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল বিদ্যালয় মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শেখ ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সমাবেশের উদ্বোধন করেন।

জেলা শিক্ষা কর্মকর্তা শুভাস চন্দ্র গোলদার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের, সমাবেশ ডেপুটি প্রোগ্রাম চিপ ওয়ালিউল্লাহ সিদ্দিক।

বক্তব্য রাখেন সমাবেশ প্রোগ্রাম চিপ ও জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।এর আগে সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন। ৫ দিন ব্যাপী ওই সমাবেশে জেলার ৩১ টি বিদ্যালয়ের ২৪৮ জন স্কাউটস সদস্য অংশ গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..