× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

মেহেরপুরে অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে মিনা ক্লাব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: সমাজের অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর মহিলা ক্লাব। মহিলা ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্নীসহ সরকারী কর্মকর্তাদের পত্নীদের নিয়ে গঠন করা হয়েছে মিনা ক্লাব।

গতকাল বুধবার দুপুরে সার্কিট হাউস মিলনায়তনে ক্লাবের আত্মপ্রকাশের মধ্য দিয়ে জেলার অসহায় ২৬ জন নারীর মাঝে ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সহযোগিতায় অসহায় নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী  হবেন বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তরা।
নারীর উন্নয়নে সরকারের অগ্রাধিকার প্রকল্পের অনুসরণ করে মহিলা ক্লাবের নিজস্ব অর্থায়নে এসব সহযোগিতা দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার হামিদুল আলম, জেলা ও উপজেলা প্রশাসন এবং সরকারী বিভিন্ন দপ্তর প্রধান এবং মহিলা ক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহিলা ক্লাবের সাধরণ সম্পাদক ও সহকারী কমিশনার শুভ্রা দাস ।


এ ক্যটাগরির আরো খবর..