মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৭)ঃ মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া গ্রামে ১নম্বর ওয়ার্ড কৃষকলীগের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভা শেষে ওই গ্রামের বেশ কয়েকজন বিএনপি কর্মি আওয়ামীলীগে যোগদান করেছেন ।
শনিবার সন্ধ্যায় তেরঘরিয়া গ্রামের ১নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ।
প্রধান বক্তা ছিলেন মেহেরপুর সদর থানা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক শরীফউদ্দীন নিকুল । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেরঘরিয়ার ১নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ ।
আলোচনা সভা শেষে ওই গ্রামের বিএনপি কর্মি ফারুক হোসেন, কিবরিয়া, খোকন আলীসহ বেশ কয়েকজন বিএনপি কর্মি আওয়ামীলীগে যোগদান করেন ।





