মেহেরপুরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের লক্ষে বাড়ির মালিকদের সাথে সদর থানা পুলিশের মত বিনিময় সভা

মেহের আমজাদ,মেহেরপুর (২০-০৫-১৭)ঃ  মেহেরপুরে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের লক্ষে বাড়ির মালিকদের সাথে মেহেরপুর সদর থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল শনিবার সন্ধ্যা রাতে সদর থানা চত্বরে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস.আই মেহেদী হাসান । মতবিনিময় সভায় প্রায় দেড় শতাধিক বড়ির মালিক উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।