× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ছয়টি বসতঘর ভস্মিভত: অর্ধ কোটি টাকার ক্ষতি

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Agailjhara-News-Photo-3-4-21.jpg

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে ছয়টি বসত ঘর সম্পূর্ণ ভস্মিভ‚ত হয়ে অন্তত অর্ধ কোটি টাকায় ক্ষয়-ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজের সুবাদে দীর্ঘদিন যাবত উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের অমূল্য মধুর ছেলে খোকন মধু ও উজ্জল মধুর বাড়িতে সাতক্ষিরা জেলার কালিগঞ্জ গ্রামের আলমগীর মিয়া, ওই গ্রামের আমজাদ খাঁন, ঢাকার মুকুল মিয়া, পয়সা গ্রামের রাজীব মিয়া, পয়সা খাঁন মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা জামাল উদ্দিন ও গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের বাদশা মিয়া ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

গতকাল দুপুরে আকস্মিক ভাবে তাদের বসত ঘরে আগুন লাগে। খবর পেয়ে কোটালীপাড়া ও গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে ছয়টি বসত ঘর সম্পুর্ণ ভস্মিভ‚ত হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা রান্নার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে দ্রæত ছড়িয়ে পরায় আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি বলে স্থানীয়দের ধারনা। আগুনে ওই ব্যারসায়িদের অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, সংশ্লিষ্ঠ বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী এলিনা জাহিনসহ প্রকল্প বাস্তবায়ন অফিসরে কর্মকর্তা ও কর্মচারীরা।


এ ক্যটাগরির আরো খবর..