শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুরের এক আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা নির্বাচনী পরীক্ষায় আরবি বিষয়ে শুন্য পাওয়ার পরেও তাদের সুযোগ দেয়া হয়েছে দাখিল পরীক্সার ফরম পূরনে। এ জন্য অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি একে অপরের ওপর দায় চাপিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২০১৭ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিবে। নির্বাচনী পরীক্ষায়ও অংশ নেয় ৪৭ জন। এর মধ্য থেকে মাত্র ৬ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। দাখিল পরীক্ষার জন্য ফরম পূরন করানো হয়েছে শতভাগ শিক্ষার্থীকে। অধ্যক্ষের সিদ্ধান্তে সকল বিষয়ে অকৃতকার্য এমনকি আরবি বিষয়ে শুন্য পাওয়া শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত টাকা নিয়ে ফরম পূরণ করানো হয়েছে।
শিক্ষার্থী ও অভিভাবকদের ধারনা মতে শিক্ষকদের অদক্ষতা ও অযোগ্যতার কারনেই খারাপ ফলাফল মেনে নিয়ে ছাত্র-ছাত্রীদের ফরম পুরনে সুযোগ দেয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন নির্বাচনি পরীক্ষার খাতা একটু কড়া ভাবে দেখার জন্য এ সমস্যা হয়েছে। তিনি জানান, যে সকল খাতা পুনঃনিরিক্ষা হয়েছে সে সকল খাতায় দ্বিগুন নম্বর যোগ হয়েছে।
মাদ্রাসা থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০১৭ সালের দাখিল পরীক্ষায় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা অংশগ্রহনের জন্য ৪৭ জন শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে মাত্র ৩ জন শিক্ষার্থী সকল বিষয়ে কৃতকার্য হয়। অকৃতকার্যদের মধ্যে শূন্য পাওয়া শিক্ষার্থীও রয়েছে। ৫ থেকে ৮ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যাও অনেক। এ সকল শিক্ষার্থীরাও কমিটি এবং অধ্যক্ষের সিদ্ধান্তে দাখিল পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, যে সকল শিক্ষার্থীরা দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে তাদের মধ্যে ঝর্ণা ৬ বিষয়ে, বাদল ৭ বিষয়ে ও তাইজুল ৮ বিষয়ে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। জাহিদ, সাইদুল, হামিদা ও বাদল আরবি বিষয়ে শূন্য নম্বর পেয়েছে। ঝর্ণা হাসিদ বিষয়ে শূন্য পেয়েও বেশী টাকার বিনিময়ে ফরম পূরণ করেছে।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কুদ্দুস সিদ্দিকী বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ম মতে চার বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ রয়েছে। এর চেয়ে বেশী বিষয়ে যারা অকৃতকার্য হয়েছে কমিটির সুপারিমে তাদের ফরম পূরন করানো হয়েছে।
মাদ্রানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান তালুকদার বলেন, চার ারে অধিক বিষয়ে ফেল করা বা শূন্য পাওয়া শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন না করানোর জন্য শিক্ষকদের বলা হয়েছে। এর পরেও তাদের ফরম পূরনরে সুযোগ দিলে সে জন্য অধ্যক্ষ দায়ী। আমি সভাপতি হিসেবে বলেছি যে সকল শিক্ষার্থীরা সুযোগ দিলে পাশ করতে পারবে তারাই যেন ফরম পূরণ করে।