ডাসার(কালকিনি) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে গত ১০ এপ্রিল রাতে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী (৫২) মৃত্যুবরণ করেন।
এ নিয়ে কালকিনি উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন করেন এবং ইসলামিক ফাউন্ডেশন সর্তকতার সাথে লাশ দাফন করে। নিহত ওই নারীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কালকিনি স্বাস্থ্য বিভাগ।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, কালকিনি উপজেলা থেকে প্রেরিত সকল নমুনা পরীক্ষায় একটিতেও করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। তার মধ্যে করোনা সন্দেহ ভাজন ওই নারীর নমুনাও ছিল।





