নন্দীগ্রামে ভারত ফেরত দু’জন কে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নন্দীগ্রামে ভারত ফেরত দু’জন কে পাঠানো হয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
অসীম মোহন্ত,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি। বগুড়ার নন্দীগ্রামে  আজ ( ১৪ এপ্রিল) ভারত ফেরত দু’জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।
তাঁরা হলেন, নন্দীগ্রাম উপজেলার চাঙ্গইর গ্রামের ৪০ বছরের এক মহিলা ও হাটড়ই গ্রামের ৫৫ বছর বয়সের এক পুরুষ। তারা চিকিৎসা জন্য ভারতে গিয়েছিলেন।
সোমবার রাতে তাঁরা যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দেশে প্রবেশ করেন। তাদের দু’জনকে নন্দীগ্রামে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত প্রাতিষ্ঠানিক  কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সেখানে তাদের ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে। তবে তাঁরা সুস্থ্য আছেন।
উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইকবাল মাহমুদ বিষয়টি  নিশ্চিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার জানান, ভারত থেকে ফিরে আসার  পরপরই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
এদিকে জ্বর-সর্দি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা দু’জনের নমুনা সংগ্রহ করা হয়। তার হলেন নন্দীগ্রাম উপজেলার পুনাইল ও বিজরুল গ্রামের বাসিন্দা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।