× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

মাদারীপুর ডাসারে ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ জুলাই, ২০১৯

ডাসার প্রতিনিধি:  মাদারীপুরের  কিশোরী ধর্ষনের অভিযোগে মোঃ আফিরউদ্দিন মাতুব্বর(৭৭) বছর বয়সের  বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ।
এই ঘটনায় থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। তবে ওই বৃদ্ধের পরিবারের দাবী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এ মিথ্যাা মামলা দিয়ে তাকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এলাকা  সুত্রে জানা গেছে, উপজেলার ডাসার এলাকার পশ্চিম কোমলাপুর গ্রামের এক কিশোরীকে একই এলাকার বৃদ্ধ আফিরউদ্দিন টিউবল থেকে খাওয়ার পানি নিয়ে আসার জন্য শুক্রবার বিকালে তার ঘরে ডেকে আনে। এসময় ওই কিশোরীর পরিবারের লোকজন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই বৃদ্ধকে ফাঁসানোর জন্য ধর্ষনের মিথ্যা অপবাদ দিয়ে ডাক চিৎকার করেন। পরে তার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে বেদম মারধর করে ডাসার থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ডাসার থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
অভিযুক্ত বৃদ্ধর মেয়ে শাহানাজ বেগম বলেন, আমার বাবার বয়স এখন প্রায় ৭৭ বছর। বয়সের ভারে সে হাটাচলা করা দুরূহ  হয়ে পরেছে। আমাদের কোন ভাই না থাকায় বাবার সব জমি আমাদের বোনদের নামে লিখে দিয়েছেন। তার পর থেকেই প্রতিপক্ষের লোকজনের সাথে আমাদের শত্রুতা চলে আসছে। আর এর জের ধরেই এ ধর্ষন মামলা দিয়ে ফাঁসানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসির উদ্দিন বলেন, ওই কিশোরীর লোকজন এ ঘটনায় ওই বৃদ্ধকে আটক করে ডাসার থানায়  সোপর্দ করেছে। পরে তার বিরুদ্ধে ধর্ষন মামলা হয়েছে। তাকে আমরা জেল হাজতে প্রেরন করি।


এ ক্যটাগরির আরো খবর..