× Banner
সর্বশেষ
দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত আজ বিশ্ব মস্তিষ্ক দিবস (World Brain Day), জেনে নিন মানিসক স্বাস্থ্য ভালো রাখার টিপস ১৭ জেলার নদীবন্দরে ঝড়ের সতর্কতা, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস আজ বুধবার (২২ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে আজ ২২ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান সেতুমন্ত্রীর রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী

মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন জমে উঠেছে

admin
হালনাগাদ: রবিবার, ২৯ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি: ৬ষ্ঠ ধাপে মাগুরা সদরের ১২নং কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৪জুন অনুষ্ঠিত হবে। গত ২০ মে প্রার্থীদের প্রতিক বরাদ্দের পরপরই কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারন সদস্য  ও সংরক্ষিত নারী সদস্যরা স্ব স্ব এলাকায় প্রচার প্রচারনা গনসংযোগ শুরু  করেছেন। নির্বাচনে এ ইউনিয়ন থেকে ৯ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৩ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ১১ জন নারী সদস্য প্রতিদ্বন্দিতা  করছেন। এ ইউনিয়নে ১৯ হাজার ১শত ৪৫ জন ভোটার ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।

সরেজমিন, কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত  প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় নির্বাচনী লিফলেট নিয়ে গণ সংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গোটা ইউনিয়ন পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। হাটবাজার পাড়া মহল্লায় প্রার্থীরা দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। আবার অনেক প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে এলাকায় উন্নয়ন মূলক কর্মকান্ড করবেন বলে ভোটারদের আশ্বাস্ত করছেন। কুচিয়ামোড়া ইউনিয়নের আ’লীগ দলীয় প্রার্থী এ এইচ এম  আলমগীর হোসেন তুষার জানান, এলাকায় নির্বাচনী পরিবেশ ভালো। আমি আশা করি এবার বিপুল ভোটে জয়ী হবো। আমি কুচিয়ামোড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি।

এই ইউনিয়ন থেকে সংরক্ষিত মহিলা আসন ৭,৮ ও ৯ ওয়ার্ডের মহিলা মেম্বর প্রার্থী রেহেনা পারভীন জানান, আমি পূর্বে ৮ বছর এই ইউনিয়ন থেকে জয়ী হয়ে  জনগণের সেবাই কাজ করেছি। বর্তমানে  আমি বক মার্কা প্রতীক নিয়ে নির্বাচনী যুদ্ধে প্রচার প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছি। আমি এলাকার সত্যবানপুর, পূর্বপাড়া চরপাড়া , উত্তরপাড়া, বলুগ্রাম, হরিশপুর এলাকায় নির্বাচনী লিফলেট নিয়ে প্রচার প্রচারণা করেছি। আমি আশা করি এলাকার মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো। এখন পর্যন্ত আমাকে নির্বাচনী কজে কেউ কোন বাধা সৃষ্টি করেনি।


এ ক্যটাগরির আরো খবর..