× Banner
সর্বশেষ
মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক

মাগুরা শ্রীপুরে অপহরণ হওয়া এক কিশোরী উদ্ধার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রাম থেকে এক মাস  আগে অপহরণ হওয়া ষ্কুল ছাত্রী স্বর্ণা খাতুন (১৫) নামে ১০ম শ্রেনীর এক কিশোরীকে মঙ্গলবার শ্রীপুর থানা পুলিশ উদ্ধার করেছে ।

শ্রীপুর থানার এসআই আব্দুর রহিম জানান , গত ৪ সেপ্টেম্বর  শ্রীপুরের   দ্বারিয়াপুর থেকে অপহরণের শিকার হয় ষ্কুল ছাত্রী স্বর্ণা খাতুন। পরে ঐদিন মেয়ের বাবা নিলু মিয়া বাদী হয়ে ঐ গ্রামের আনিসুল রহমান নামে এক যুবক ও তার পরিবারের সদস্যদের নামে শ্রীপুর থানায় অপহরণ মামলা দায়ের করে । এ ঘটনায় আনিসুর রহমানের বাবা মিলন মিয়া ও তার মা আসমানী বেগমকে আটক করে পুলিশ । এরপর গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের দরিবিলা গ্রাম থেকে পুলিশ স্বর্ণা কে উদ্ধার করে । এ সময় অভিযুক্ত আনিসুর রহমান পালিয়ে গেছে । বয়স নির্ধাণের জন্য স্বর্ণা কে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..