× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

আবার ‘মহানায়িকা’ হলেন পাওলি দাম

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

‘মহানায়ক’ ধারাবাহিকে সুচিত্রা সেনের চরিত্রে দেখা যায় পাওলি দামকে। আরও একবার এই কিংবদন্তি নায়িকার চরিত্রে হাজির হবেন পাওলি।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৫তম জন্মদিনে এই অভিনেতাকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক-প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। পরিচালনা করবেন পরমব্রত। আর এই ছবিতে কমবয়সী সৌমিত্রের ভূমিকায় অভিনয় করবেন যিশু সেনগুপ্ত। সেই সঙ্গে সেসময়ের প্রেক্ষিতে সৌমিত্রকে কেন্দ্র করেই ইন্ডাস্ট্রির বেশ ক’জন খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রীদের চরিত্রও উঠে আসবে। তাদের একজন পাওলি। অন্যদিকে, মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে সোহিনী সরকারকে। গেস্ট অ্যাপিয়ারেন্সে রবি ঘোষের চরিত্রের জন্য উঠে এসেছে রুদ্রনীল ঘোষের নাম।

ভারতীয় গণমাধ্যমের খবর, ব্যক্তিগত জীবন থেকে সৌমিত্রর অভিনয়জীবন, যাবতীয় বিষয় ফুটে উঠবে পরিচালক পরমব্রতের ফ্রেমে। সেই সঙ্গে তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রির বেশ কিছু অজানা তথ্যও উঠে আসতে পারে এই বায়োপিকে।

টালিউডের পাশাপাশি বলিউডে ‘হেট স্টোরি’ ছবিতে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন পাওলি। তার খোলামেলা উপস্থিতি উত্তাপ ছড়িয়েছিল। ঢাকাই ছবিতেও কাজ করেছেন এই নায়িকা। বাংলাদেশে তার প্রথম ছবি ‘রিভেঞ্জ’। এরপর ‘মনের মানুষ’ এবং ‘স্বত্বা’ ছবিতে দেখা গেছে তাকে।


এ ক্যটাগরির আরো খবর..