মধুখালীতে আওয়ামীলীগ নেতার শিশু কন্যা নিখোঁজ

মধুখালীতে আওয়ামীলীগ নেতার শিশু কন্যা নিখোঁজ

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিনের শিশু কন্যা তিশা করিম (৭) নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধায় আওয়ামীলীগ নেতার শ^শুর বাড়ি উপজেলার আড়পাড়া গ্রাম থেকে তিশা নিখোঁজ হয়।

এ ব্যাপারে মধুখালী থানায় রাতেই আ‘লীগ নেতা রেজাউল করিম তুহিন নিখোঁজ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, তার বড় মেয়ে তিশা করিম বয়স ৭বছর । ৬ জানুয়ারি আমার স্ত্রীর সাথে শ^শুর বাড়ি আড়পাড়াতে বেড়াতে যায়। ১১জানুয়ারি সন্ধায় মাগরিবের পরে সে আর বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়ে না পেয়ে থানায় জিডি করেছি। তিশার পরনে গোপালি রংয়ের জামা, আকাশি রঙ্গের পাজামা এবং পায়ে গোলাপী বারমিজ স্যান্ডেল রয়েছে। তার উচ্চতা প্রায় তিন ফিট। মধুখালী থানার জিডি নম্বর ৪৩৪ তাং-১১.০১,২১।

এ ব্যাপারে থানা ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্তে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার মধুখালী থানার পুলিশ এ, এস, আই বকুল ও মধুখালী ফায়ার সার্ভিস এর ইনচার্জ টিটব ও তার দল এসে সন্দেহ জনক পুকুর তল্লাশি করে তিশার কোন খোঁজ পায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।