× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
সাভার পৌরসভা নির্বাচন

ঢাকা: সাভার পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনি এলাকায় ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিবসের ‍পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা হতে ১৬ জানুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্রাক ও পিক আপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া, ১৪ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২ টা হতে ১৭ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লিখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনি এজেন্ট দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশিবিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তাকার্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমনঅ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া, জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন।


এ ক্যটাগরির আরো খবর..