× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

ভোলায় খালে ডুবে ২ নারীর মর্মান্তিক মৃত্যু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের পূর্ব চরকাজি গ্রামে মনোয়ারা বেগম (৫০) ও শারমিন আক্তার (১৯) নামের ২নারীর খালে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের পূর্ব চরকাজি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম ওই এলাকার সাহেদুল হক মাঝীর স্ত্রী ও শারমিন আক্তার একই এলাকার দিন শরিফের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম খালে দোয়া-মোছার কাজ করছিল। এ সময় তিনি হঠাৎ করে পানিতে পড়ে গেলে প্রতিবেশী শারমিন আক্তার দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে খালে ঝাপিয়ে পড়ে। কিন্তু সে সাতার না জানায় উভয় পানিতে ডুবে মারা যায়।

দুপুর দেড় টার দিকে স্থানীয়রা খালে ১জনের লাশ ভাসতে দেখে বাকি জনকেও খোজাখুজি করতে থাকে। অনেক খোজাখুজির পর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত মনির হোসেন বলেন ধারনা করা হচ্ছে মনোয়ারা বেগম স্ট্রোক করে পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে শারমিন আক্তার পানিতে ঝাপ দিলে সাঁতার না জানার কারনে তিনিও ডুবে মারা যায়। এ ঘটনায় ভোলা থানায় ২টি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..