× Banner
সর্বশেষ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সতর্ক অবস্থানে প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্তের ২৫৪ উপ-সহকারী প্রকৌশলীর বদলি ও পদায়ন জাতীয় সংসদই হবে রাজনীতির মূল কেন্দ্রবিন্দু: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে কমিটি গঠন উপকূলীয় সুরক্ষা ও খাদ্য নিরাপত্তায় প্রকৃতিভিত্তিক সমাধানই কার্যকর পথ: সুলতান সালাউদ্দিন টুকু জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা: মির্জা ফখরুল সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী

ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির সময় পুলিশের গুলিতে আহত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে ভোটকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে।

আজ মঙ্গলবার ভোরে দুই যুবক ভাগবহা ভোটকেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারার চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালালে রুহুল কুদ্দুস ও রুবেল শেখ নামের দুই যুবক আহত হন।

এ ঘটনার পর ইউনিয়নের তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

এ ব্যাপারে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভোরে রুহুল কুদ্দুস ও রুবেল শেখ কয়েকজনকে সঙ্গে নিয়ে ভাগবহা ভোটকেন্দ্রে প্রবেশ করেন।  তারা প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট কেড়ে নেন এবং সিল মারার চেষ্টা করেন। এতে বাধা দিলে তারা মারমুখি হয়ে ওঠে। পুলিশের সঙ্গেও তারা চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে তারা দুজন আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাদের পার্শ্ববর্তী লোকনাথ ক্লিনিকে ও পরে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আহত দুজনই আওয়ামী লীগের স্থানীয় নেতা।

ওসি জানান, আহত দুই যুবক আরো দুটি কেন্দ্রে একইভাবে ব্যালটে সিল মারেন। পরে ভাগবহা, অভয়তলা ও দাদপুর কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়।

এদিকে, রাতভর জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্র রাতে দখল করে আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা ব্যালট ছিনতাই করে সিল মেরেছে বলে অভিযোগ করেছে প্রার্থীরা।

কলারোয়ার দেয়াড়ায় বিএনপির প্রার্থী ইব্রাহীম হোসেনেরসহ কয়েকটি বাড়িতে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে।


এ ক্যটাগরির আরো খবর..