× Banner
সর্বশেষ
মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী

ভুল করে ‘কাপুর’ সম্বোধন ক্যাটরিনাকে

admin
হালনাগাদ: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক: এক সময় সকলের মুখে মুখে ছিল রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক। শোনা গিয়েছিল, নিজের নামের শেষে ‘কাপুর’ টাইটেল যোগ করতে চেয়েছিলেন তিনি।

রণবীর-ক্যাটরিনা সম্পর্ক এখন অতীত। তবে এবার ক্যাটরিনাকে ভুল করে ‘কাপুর’ সম্বোধন করলেন ব্রিটিশ রকব্যান্ড কোল্ডপ্লে’র ভোকালিস্ট এবং পিয়ানিস্ট ক্রিস মার্টিন।

গত শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

এদিকে আগামী ১৯ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে ‘ইন্ডিয়া গ্লোবাল সিটিজেন কনসার্ট’। সেখানে বলিউডের কোন কোন তারকা থাকবেন তার ঘোষণা দেন ক্রিস মার্টিন। আমির খান, অমিতাভ বচ্চন, এ. আর. রহমানের নাম ঘোষণার পর ক্যাটরিনা কাইফের নামের সঙ্গে ভুল করে ‘কাপুর’ সম্বোধন করেন তিনি।

উইজক্যাফট ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রযোজনায় ‘ইন্ডিয়া গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালে’ আরো পারফর্ম করবেন-হিপ হপ লিজেন্ড জে জেড, রণবীর সিং, ফারহান আখতার, অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর, শংকর-এহসান-লয়, অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুরসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..