ইসির প্রমো মাশরাফিকে নিয়ে

স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে স্মার্ট কার্ডের প্রমো প্রকাশ করেছে।

সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এই প্রমো গণমাধ্যমে পাঠিয়েছেন।

এর আগে গত ২১ আগস্ট উন্নতমানের এই পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ডের বিষয়ে সবাইকে সচেতন করতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (ওডিআই, টি টোয়েন্টি) মাশরাফি বিন মর্তুজাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার প্রস্তাব দিয়েছিল ইসি।

সেজন্য অফিসিয়ালি নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় এই প্রমো তৈরি করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।