× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভারতে আবারো রফতানি শুরু বিশেষ অনুমতির ইলিশ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
ভারতে আবারো রফতানি শুরু বিশেষ অনুমতির ইলিশ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারো যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে  ভারতে  ইলিশ রফতানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে  ২২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
বাণিজ্য মন্ত্রনালয়  ইলিশ রফতানির সময় সীমা ১০ দিন বাড়িয়ে  ০৫ নভেম্বর পর্যন্ত নির্ধারন করায়  ইলিশ রফতানি শুরু হয় ভারতে।
এর আগে  ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ শিকার,পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনায় গত  ০৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ ছিল।
বাণিজ্য মন্ত্রনালয়ের রফতানি শাখার উপসচিব তানিয়া ইসলাম সাক্ষরিত একটি চিঠিতে পূনরায় ০৫ নভেম্বর পর্যন্ত সময় সীমা বাড়িয়ে ইলিশ রফতানির অনুমতি হয়।
জানা যায়,উৎপাদন সংকটের জন্য দেশের বাইরে ইলিশ রফতানি বন্ধ থাকলেও সরকার  ভারতে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা উপলক্ষ্যে এবছর ৪ হাজার ৬৫০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয়। নির্দেশনা ছিল চলতি মাসের ১০ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করতে হবে। কিন্তু  ইলিশের প্রজনন রক্ষায় ইলিশ ধরা বন্ধের নির্দেশনায় হঠাৎ করে ভারতে ইলিশ রফতানি বন্ধ হয়ে যায়।
বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন,
ইলিশ রফতানির নির্দেশনা পত্র তারা হাতে পেয়েছেন।  অবশিষ্ট ইলিশ রফতানি শুরু হয়েছে।
এ পর্যন্ত  ভারতে ইলিশ রফতানি হয়েছে  সর্বমোট ১ হাজার ১৩০ মোট্রিক টন। এখনো ইলিশ রফতানি বাকি রয়েছে ৩ হাজার ৫২২  মেট্রিক টন।  ০৫ নভেম্বরের মধ্যে  অবশিষ্ট ইলিশ  ভারতে রফতানি শেষ করতে হবে।
দুর্গাপূজায় এ বছর ১১৫ রফতানিকারক প্রতিষ্ঠানকে ভারতে ৪ ৬৫০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রফতানি করা হচ্ছে ভারতে।


এ ক্যটাগরির আরো খবর..