× Banner
সর্বশেষ
তথ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ যশোরের শার্শায় উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের বিধানসভা নির্বাচনের কারণে বেনাপোল-পেট্রাপোল আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা বৈশ্বিক বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা

ডেস্ক

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের হামলায় নিহত ৮

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাকিস্তানের হামলা

ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। এতে অন্তত ৮ জন নিহত হন।

শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার (কেপি) ট্যাংক জেলায় এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, শুক্রবার কেপির ট্যাংক জেলায় গোয়েন্দা তথ্য-ভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনী আট ‘ফিতনা আল-খাওয়ারিজ সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

এক বিবৃতিতে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনী ওই এলাকায় আইবিও অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময়, ‘খাওয়ারিজদের’ অবস্থানগুলোতে কার্যকরভাবে আক্রমণ করে এবং তীব্র গুলি বিনিময়ের পর আটজন ‘ভারতীয় মদদপুষ্ট খাওয়ারিজকে নরকে’ পাঠানো হয়।

নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। আরও কোনো ‘সন্ত্রাসী বা বন্দুকধারী’ আছে কিনা তা খুঁজে বের নির্মূল করতে ওই এলাকায় একটি স্যানিটাইজেশন অভিযান চলছে বলেও জানায় আইএসপিআর।

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান, বিশেষ করে কেপি এবং বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে বহু পাক নিরাপত্তা কর্মী ও বেসামরিক মানুষ নিহত হন।

২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত কেবল কেপিতেই ৬০০টিরও বেশি সন্ত্রাসী ঘটনা রেকর্ড করা হয়েছে, যার ফলে কমপক্ষে ১৩৮ জন বেসামরিক নাগরিক এবং ৭৯ জন পুলিশ সদস্য নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..