× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

বোপান্নাদের বিদায়ে রোলাঁ গারোয় ভারতের অভিযান শেষ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

মিক্সড ডাবলস থেকে বিদায় নিয়েছিলেন আগেই৷ এবার রোলাঁ গারোয় মেনস ডাবলস থেকেও ছিটকে গেলেন ভারতীয় তারকা রোহন বোপান্না৷ সেই সঙ্গে চলিত ফরাসি ওপেনে শেষ হয়ে যায় ভারতীয়দের অভিযান৷

কোনও ভারতীয় তারকাকে যথারীতি রোলাঁ গারোর সিঙ্গলসে দেখা যায়নি৷ সিঙ্গলস হোক বা ডাবলস, ভারতের কোনও মহিলা প্রতিনিধিও এবার ছিল না ফরাসি ওপেনে৷ মেনস ডাবলসে লিয়েন্ডার পেজ, রোহন বোপান্না, দ্বিবিজ শরণ ও জীবন নেদুনচেঝিয়ান নিজ নিজ সঙ্গীকে নিয়ে কোর্টে নামেন৷ মিক্সড ডাবলসে বোপন্না, দ্বিবিজ ও জীবন লড়াই চালান নিজেদের পার্টনার নিয়ে৷

মিক্সড ডাবসের প্রথম রাউন্ডেই হেরে যান ভারতের তিন প্রতিনিধি৷ মেনস ডাবলসের প্রথম রাউন্ডেই হারেন জীবন৷ লিয়েন্ডার ও দ্বিবিজের লড়াই থামে দ্বিতীয় রাউন্ডে৷ একা রোহন লড়াই চালাচ্ছিলেন রোমানিয়ার মারিয়াস কোপিলকে সঙ্গে নিয়ে৷ তৃতীয় রাউন্ড তথা প্রি-কোয়ার্টার ফাইনালে তাঁদের দৌড়ও থেমে যায় সার্বিয়ান জুটি দুসান লাজোভিচ ও জ্যাঙ্কো টিসপারভিচের কাছে পরাজিত হয়ে৷

রবিবার লাজোভিচ-টিসপারভিচ জুটির কাছে বোপান্নারা এক সেটে এগিয়ে গিয়েও হারেন মানেন শেষমেশ৷ একতরফা দাপটে বোপান্না-কোপিল জুটি প্রথম সেটের দখল নেন ৬-১ গেমে৷ দ্বিতীয় সেটে ইন্দো-রোমানিয়ান জুটিকে ৫-৭ গেমে পরাস্ত করে লড়াইয়ে ফেরেন সার্বিয়ানরা৷ নির্ধারিত সেট টাইব্রেকারে হেরে যান রোহনরা৷ ৬-৭ (৮/১০) গেমের উত্তেজক লড়াই শেষে এবারের মতো ফরাসি ওপেন অভিযান শেষ হয় বোপান্নাদের৷ সব মিলিয়ে এই ম্যাচ ঘিরে মোট ২ ঘণ্টা ৫ মিনিটের দুরন্ত লড়াই চলে রোলাঁ গারোয়৷


এ ক্যটাগরির আরো খবর..