× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় রুপি,ডলার ও ফেন্সিডিল উদ্ধার আটক ১

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে অভিযান চালিয়ে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিত এবং ০৮ টি মোবাইল সহ এসএম এরশাদ (২৮) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
রবিবার (২৬ মে) সকালে তাকে আটক করা হয়। আটক এরশাদ ঢাকা সবুজবাগের মৃতঃ এম এ সামাদের ছেলে।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা পিএস সি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আমড়াখালী চেকপোষ্টে ঢাকা-কলকাতাগামী শ্যামলী পরিবহনের বাস  তল্লাশি করে একজন যাত্রীর ব্যাগের মধ্যে ৬,৬১,১২০ ভারতীয় রুপি, ৪৫০ ইউএস ডলার, ১৯০ মালয়েশিয়ান রিংগিত এবং ০৮ টি মোবাইল পাওয়ার যায়, যার আনুমানিক মূল্য-১০,৭৫,৪৮৯/- টাকা। আটককৃত ফেন্সিডিল ও হুন্ডির টাকাসহ সর্বমোট সিজার মুল্য ১২,৬৭,৫০০/- টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
অপরদিকে, যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ আন্দুলিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..