× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ১৩০ বোতল ফেনসিডিলসহ আটক-২

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃবেনাপোল সীমান্ত থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আজহার উদ্দিন (২৪) ও বিল্লাল হোসেন (২১) নামে দুই মাদক পাচারকারীকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রবিবার (২১ এপ্রিল) রাতে পুটখালী ও শিকড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আজহার পুটখালী গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে ও বিল্লাল  পুটখালী উত্তর পাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, পুটখালী বিওপি’র টহলদল পৃথক দুটি অভিযান চালিয়ে দুই মাদক পাচারকারীকে আটক করে। পরে তাদের তল্লাশী করে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়।
আটককৃত আসামী ও মাদকদ্রব্যসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..