× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

বিএনপি নেতা মো. আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
গ্রেফতারি পরোয়ানা জারি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের উপদেষ্টা মো. আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৮  আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন ঋণখেলাপির মামলায় এ আদেশ দিলেও মঙ্গলবার (১৯ আগস্ট) জানাজানি হয়। বিষয়টি নিশ্চিত করেন আদালত চট্টগ্রামের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ।

মামলার নথি থেকে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড পাহাড়তলী থানার শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ আদেশ দেওয়া হয়।

ব্যাংকের কাছে থাকা বন্ধকি সম্পদ নিলামে তোলার চেষ্টা করেও বিক্রি সম্ভব হয়নি। ফলে ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঋণের মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। এর আগে বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মোট ৭৬টি মামলা হয়। ২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়।

২০১৬ সালের ১৫ মে গ্রেপ্তার হন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ‘বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়। রাষ্ট্রদ্রোহ-নাশকতা-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা আছে।


এ ক্যটাগরির আরো খবর..