× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

বাড়ি ফিরে যাচ্ছে উহানফেরত বাংলাদেশিরা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

দি নিউজ ডেক্সঃ উহান থেকে ফিরিয়ে আনা প্রত্যেককে স্বাস্থ্য সনদ ও সংবর্ধনা দেওয়া শেষে রাতেই বাড়ি ফিরেছেন কেউ কেউ। আজ সকালেও অনেকে বাড়ি যাচ্ছেন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান থেকে ফিরিয়ে আনা বাংলাদেশিদের কোয়ারেন্টাইন (পৃথক করে রাখা) মেয়াদ শেষে বাড়ি ফিরতে শুরু করেছেন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শনিবার বিকেল পাঁচটা থেকে তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। পরীক্ষার পর রাতে প্রত্যেককে স্বাস্থ্য সনদ ও সংবর্ধনা দেওয়া হয়। এই প্রক্রিয়া শেষে অনেকে রাতেই বাড়ি ফিরেছেন। তবে অনেকে রবিবার যাবেন বলে জানা গেছে।

এরআগে গত ১ ফেব্রুয়ারি একটি বিশেষ বিমানে করে ৩১২ জনকে চীনের উহান থেকে ফিরিয়ে আনার পর এই হজক্যাম্পেই তাদের ৩০১ জনকে ‘কোয়ারেন্টিনে’ রাখা হয়। বাকি ১১ জনকে রাখা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। কোয়েরান্টাইন থাকা ব্যক্তিদের বাড়ি নিয়ে যেতে স্বজনরা আশকোনা হজক্যাম্পের সামনে বিকেল থেকেই ভিড় করেন। কয়েকজন স্বজন জানান, বিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকা কারও জ্বর কিংবা বড় ধরনের অসুস্থার খবর তারা পাননি।


এ ক্যটাগরির আরো খবর..