× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

দেশের সবচেয়ে বড় বসুন্ধরা করোনা হাসপাতাল উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ মে, ২০২০
Basundhara Corona Hospital, বসুন্ধরা করোনা হাসপাতাল, করোনা হাসপাতাল, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল, দেশের বৃহত্তম হাসপাতাল, বড় হাসপাতাল;
Basundhara Corona Hospital

দেশের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা রোগীর চিকিৎসায় বসুন্ধরা কোভিড-১৯ আইসোলেশন হাসপাতালের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু।

আজ রোববার (১৭ মে) দুপুরে দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের উপস্থিতিতে হাসপাতালটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, সুষ্ঠুভাবে হাসপাতালটি তৈরি করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। একই সঙ্গে এটিকে হাসপাতাল করার আমাদের যে উদ্যোগ সেটি প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন, এজন্য তাকেও ধন্যবাদ জানাই। এটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এজন্য আপনারা সবাই দোয়া করবেন।

এসময় সবাইকে সবার পাশে থেকে দেশের প্রয়োজনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সায়েম সোবহান আনভীর বলেন, যে যেভাবে পারুন বাংলাদেশকে সাহায্য করেন। আমরা যেন করোনামুক্ত থাকতে পারি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বসুন্ধরার এই আইসোলেশন হাসপাতালের দুই হাজারের বেশি বেডের মাধ্যমে এখন আমাদের কাছে প্রায় সাড়ে তিন হাজার আইসোলেশন বেড প্রস্তুত আছে। এছাড়াও অন্য করোনা হাসপাতাল মিলিয়ে শুধু ঢাকাতেই এখন প্রায় সাড়ে ছয় হাজার বেড প্রস্তুত।

‘করোনায় আক্রান্তদের ৮৫ শতাংশই ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার। বাকি ১৫ শতাংশ অন্য সব জেলা মিলিয়ে। করোনা পরীক্ষায় আমরা ৪০টি ল্যাব প্রস্তুত করেছি। আরও ১৫টি ল্যাব প্রস্তুতের কাজ চলছে।’

করোনা মোকাবিলায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) সরকারকে অস্থায়ীভাবে ব্যবহারের জন্য দেওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন বসুন্ধরা গ্রুপ দেশের স্বনামধন্য একটি গ্রুপ। বাসস্থান থেকে বিভিন্ন পর্যায়ে ওনারা কাজ করেন। দেশের মানুষদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন। তারা করোনা মোকাবিলায় এভাবে এগিয়ে আসার জন্য আমি অত্যন্ত আনন্দিত।

‘এই হাসপাতালের জন্য ইতোমধ্যে পর্যাপ্ত লোকবলের ব্যবস্থা করা হয়েছে। প্রথমে ৫শ০০ রোগীর জন্য, দ্বিতীয় ধাপে আরও ৫শ রোগীর জন্য এবং সবশেষে বাকি রোগীদের জন্য এই তিন ধাপে এখানে লোকবল পদায়ন করা হবে।’

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাজ্জাদ হায়দার।

এসময় অন্যদের মধ্যে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার, দৈনিক কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক রাহুল রাহাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বসুন্ধরা গ্রুপের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অস্থায়ী এ হাসপাতালে মোট বেড ২০১৩টি। এছাড়া ৭১ শয্যার আইসিইউ বেড প্রস্তুতের পরিকল্পনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..