× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

বরগুনায় হাঁস বীজতলার ধান নষ্ট করায় প্রাণ গেল ৬০ বছর বয়সী বৃদ্ধের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
ধান নষ্ট করায় প্রাণ

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় হাঁস বীজতলার ধান নষ্ট করায় মারামারিতে নিহত হয়েছে ৬০ বছর বয়সী বৃদ্ধ মো. সুলতান গাজী আহত হয়েছে অনেকে।

আজ বৃহস্পতিবার বিকেলে লতিফ গাজীর চাষ করা জমিতে মোশারেফ মাল গংদের পালিত হাঁসজমিতে প্রবেশ করে বীজতলার ধান নষ্ট করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনাটি ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বালিয়াতলী গ্রামে। সংঘর্ষে নিহত হয়েছেন মো. সুলতান গাজী (৬০) এবং আহত হয়েছেন নিহতের দুই পুত্র চুন্নু গাজী (১৮), পনু গাজী (২২) ও বড় ভাই আ. লতিফ গাজী (৭০)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুলতান গাজীর বড় ভাই লতিফ গাজীর সাথে প্রতিবেশী মোশারেফ মাল, আইয়ূব মাল ও তৈয়ব মালের সাথে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে।

পরে মোশারেফ মাল গংরা লাঠিসোটা নিয়ে তার দুই পুত্র ও বড় ভাইকে পিটাতে থাকে। এ সময় নিহত সুলতান গাজী তাদের মারামারি থামাতে গেলে মোশারেফ মাল গংরা তাকেও লাঠি দিয়ে আঘাত করে। এতে নিহত সুলতান গাজীসহ তার দুই পুত্র ও বড় ভাই আহত হন। স্থানীয় ও স্বজনরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুলতান গাজীকে নিহত ঘোষণা করেন। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হবে।

নিহতের ভাইয়ের ছেলে মো. আবু জাফর বলেন, আমাদের সাথে প্রতিবেশী মোশারেফ মাল, আইয়ূব মাল ও তৈয়ব মালের সাথে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। ঘটনার সময় আমাদের চাষ করা জমিতে মোশারেফ মাল গংদের পালিত হাঁস প্রবেশ করে আমাদের রোপণকৃত ধানের বীজ নষ্ট করে। এ নিয়ে আমাদের উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আমার চাচা সুলতান গাজীকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে প্রতিপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুমন খন্দকার বলেন, হাসপাতালে আনার পূর্বেই সুলতান গাজীর মৃত্যু হয়েছে। আর আহতদের যথাযত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মারামারিতে সুলতান গাজী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে আমি হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..