× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

ডেস্ক

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিচ্ছে ভোক্তা অধিদপ্তর

Kishori
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
ব্যবসায়ীদের অর্থ সহায়তা

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি মার্কেটের পাঁচ হাজারের বেশি দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা দিতে এগিয়ে আসছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

আজ শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, অনেকেই সহযোগিতা করবেন বলে আশ্বাস পেয়েছি। ইতোমধ্যে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আমাকে ফোন করে জানিয়েছেন, অধিদপ্তরের সবার একদিনের বেতন ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেবেন। এই টাকা প্রকৃত ব্যবসায়ীরা পাবেন, যারা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন।

হেলাল উদ্দিন বলেন, দোকানের লোহালক্কড় বিক্রির ৪০ লাখ টাকাসহ সহায়তার সব টাকা একটি ব্যাংক অ্যাকাউন্টে যাবে। পরে এক চেকের মাধ্যমে সব টাকা মেয়রের কাছে জমা হবে। সেখান থেকে ব্যবসায়ীদের দেওয়া হবে।

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বলেন, ব্যবসায়ী না হয়েও অনেক ব্যক্তি অর্থ সহায়তা নিচ্ছেন। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে আইএফআইসি ব্যাংকে ‘বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সহায়তা তহবিল’ নামে একটি ব্যাংক হিসাব চালু করা হয়েছে। যাতে প্রকৃত ব্যবসায়ীরা সহায়তা পান।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ এপ্রিল) আগুন লেগে রাজধানীর বঙ্গবাজারে পাঁচ হাজার দোকান পুড়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..