× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

বগুড়ায় ইজিবাইক চোর চক্রের আরও আট সদস্য গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২০

বগুড়া প্রতিনিধি:  বগুড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক এবং মোটরসাইকেল চোর চক্রের আরও আট সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এর আগে গত ৪ জুলাই এই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার তাদের দেওয়া তথ্যে বগুড়াসহ বেশ কয়টি জেলায় অভিযান চালিয়ে এ আটজনকে গ্রেফতার করা হয়।

এ সময় চুরি যাওয়া আন্ত:জেলা চোরচক্রের হেফাজতে থাকা তিনটি ইজিবাইক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাটিডালি মোড়ে অভিযান চালিয়ে সদর উপজেলার গোকুলের আব্দুল হামিদ, আটাপাড়া এলাকার শফিকুল ইসলাম ও গাবতলী উপজেলার চাকলা গ্রামের শাহাদত হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ও মোটরসাইকেল চুরি করে দিনাজপুর এবং রংপুর জেলায় বিক্রির কথা স্বীকার করে।

পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দামাদারপাড়া থেকে সাখাওয়াত, কবির এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হরিপুর থেকে বাবুকে গ্রেফতার করা হয়। এরপর রংপুরের মিঠাপুকুরের হেলেঞ্চা গ্রাম থেকে আনারুল ও পীরগঞ্জের ধল্লাকান্দিকে গ্রাম থেকে তছলিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে আরও দুটি ব্যাটারিচালিত ইজিবাইক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এটি অনেক বড় একটি চক্র। উদ্ধার ইজিবাইক-মোটরসাইকেল ছাড়াও আরও অন্তত ২২টি ইজিবাইক তারা কাগজপত্র পরিবর্তন করে দিনাজপুর এবং রংপুরে বিক্রি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তবে গ্রেফতারকৃতদের কেউ বলছে এই চক্রের সঙ্গে জড়িত সদস্যের সংখ্যা ১৬ জন আবার কেউ বলছে ২১ জন। সংঘবদ্ধ এই চক্রের মূলহোতা গত তিনদিন আগে দিনাজপুরে একটি মামলায় গ্রেফতার হয়ে ওইখানকার কারাগারে আছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে এই চক্র সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৪ জুলাই প্রথম এই চোর চক্রের নারীসহ তিনজনকে বগুড়া শহরতলীর বড়িয়া বটতলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। চালককে বাজারে মিষ্টি কিনতে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর সময় পুলিশ এবং স্থানীয় লোকজনের হাতে আটক হয় তারা।


এ ক্যটাগরির আরো খবর..