× Banner
সর্বশেষ
যুদ্ধবিরতির মধ্যেই ইরানের বন্দর এলাকায় মার্কিন হামলার দাবি, সেন্টকমের পাল্টা অভিযানের ঘোষণা দুর্বল হয়েছে মৌসুমি নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে  ৪৮ জন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত

ফরিদপুরে কোনোভাবেই থামছেনা মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও তিন নারীর মৃত্যু হয়েছে।

অন্যদিকে নতুন করে ৩২৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  মারা গেছেন ৪৮ জন ।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া তিন নারীরা হলেন- ফরিদপুরের নগরকান্দার মো. মাহাবুব হোসেনের স্ত্রী জোসনা বেগম (২৭), মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর এলাকার আনছার সেকের স্ত্রী সুফিয়া বেগম (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বনগ্রামের সোহরাব মিয়ার স্ত্রী যমুনা বেগম (৪০)।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান,গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩২৩ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যমুনা ও সুফিয়া নামের দুই নারী ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় জোসনা নামে অপর এক নারীর মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, ফরিদপুরের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৪৮ জন ডেঙ্গু রোগী। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৯ হাজার ৮৭৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু মহামারী আকার ধারন করেছে।আমাদের এখন সচেতন হওয়া দরকার।


এ ক্যটাগরির আরো খবর..