× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

পিআইডি

প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ১৬ মে, ২০২৬
প্রান্তিক মানুষের ভাগ্য

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে ধ্বংস করতে হয় তার শিক্ষা ব্যবস্থা, ইতিহাসচেতনা, সংস্কৃতি ও নৈতিক ভিত্তিকে। পূর্ববর্তী শাসকগোষ্ঠী শিক্ষাকে মেধাভিত্তিক না রেখে রাজনৈতিক আনুগত্যের হাতিয়ারে পরিণত করেছিল, ইতিহাস বিকৃত করেছিল এবং জাতির ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছিল। সেই বৈষম্যমূলক, মেধাবিনাশী ও চক্রান্তমূলক শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করাই বর্তমান সরকারের অঙ্গীকার।

আজ মাগুরার ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছে। মাত্র তিন মাসের মধ্যেই প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থার গুণগত পরিবর্তনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনগণের শক্তিই আমাদের সাহস, জনগণের প্রত্যাশাই আমাদের পথচলার প্রেরণা।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করবে। তবে একইসঙ্গে শিক্ষকদেরও জ্ঞানচর্চায় আরো মনোযোগী হতে হবে, দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করতে হবে এবং শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

মন্ত্রী বলেন, সুযোগ ও সঠিক নেতৃত্ব পেলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও বিশ্বমানের মেধা হিসেবে গড়ে উঠতে পারে। তিনি দক্ষিণ মাগুরার ঐতিহ্যবাহী নাজির আহমেদ কলেজের উন্নয়ন ও পর্যায়ক্রমে সরকারিকরণের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি কলেজে ছাত্রীদের জন্য চার তলাবিশিষ্ট একটি আধুনিক মহিলা হোস্টেল নির্মাণের ঘোষণাও দেন।

কৃষি ও গ্রামীণ অর্থনীতি প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী বলেন, বর্তমান সরকার গ্রামীণ উন্নয়ন, খাল খনন, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ড বিতরণসহ জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে দেশের বিত্তবান ও প্রবাসীদের নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের এবং মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। 444444444444444444এছাড়া জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..