× Banner
সর্বশেষ
১৭ বছরের মিথ্যা প্রোপাগান্ডা ভেঙে সত্য ইতিহাস তুলে ধরতে হবে- ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত – শিল্পমন্ত্রী ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বদলি নীতিমালার দুটি ধারা স্থগিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নীতিমালার দু’টি ধারা স্থগিত করা হয়েছে। তবে নীতিমালার অন্যান্য নির্দেশনার আলোকে বদলি-প্রক্রিয়া অব্যাহত থাকবে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব নাজিয়া ইসলাম স্বাক্ষরিত এক ‘অফিস আদেশে’ মঙ্গলবার উক্ত স্থগিতাদেশ দেয়া হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়েছে, এতদ্বারা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা, ২০১৫’-এর ১.২ এবং ২.৮ নির্দেশনাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। নির্দেশিকায় অন্তর্ভূক্ত অন্যান্য নির্দেশিকার আলোকে একই উপজেলা/থানা আন্তঃবিদ্যালয়, আন্তঃজেলা, আন্তঃসিটি কর্পোরেশন এবং আন্তঃবিভাগ বদলি অধিক্ষেত্র অনুযায়ী সম্পাদন করতে হবে। বদলি সম্পাদনের ফলোআপ আদেশ জারির ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। বদলি-প্রক্রিয়াতে কোনো ব্যত্যয় ঘটলে অধিক্ষেত্রের সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই নির্দেশিকা ১.২ এ বলা আছে, যুক্তিসঙ্গত কারণে জানুয়ারি থেকে মার্চের মধ্যে বদলি শেষ না করা গেলে মন্ত্রণালয় যেকোনো সময়ের মধ্যে বদলি করতে পারবে।

আর ২.৮ নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনস্বার্থে যেকোনো কারণে যেকোনো শিক্ষককে যেকোনো সময় বদলি করতে পারে।

এখন থেকে উক্ত দু’টি ধারা স্থগিত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..