নবীগঞ্জে আকস্মিক ভূমি কম্পনে ব্যাপক ক্ষতি, শ্রমিক আহত

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: ভূমিকম্পনের সময় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি জে আই সি গার্মেন্টস সুট লিমিটেড এর মধ্যে হুড়াহুড়ি করে বাহির হতে গিয়ে প্রায় বেশ কয়েক শ্রমিক আহত হয়েছেন।

জানাযায় বিকাল ৩টা ১০ মিনিটে ভূমি কম্পন শুরু হলে ঐ গার্মেন্টস কর্মরত প্রায় ২ হাজার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক তারাহুরা করে ৫ তলা বিল্ডিং এর মধ্যে থেকে বাহির হবার জন্য হুড়মুড় করে সিড়ির মধ্যে পড়ে যান। ধাক্কাধাক্কি হুড়াহুড়ির কারনে একজন আরেকজনের উপর পড়ে যান।

আহতরা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আউশকান্দি অরবিট হসপিটালে চিকিৎসা নিয়েছেন। ভূমিকম্পের পরপর গার্মেন্টসে সাধারন ছুটি ঘোষনা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান আমাদের এমডি স্যার অত্যান্ত দয়ালু মানুষ তিনি আহত সবার চিকিৎসা খোঁজখবর নিয়েছেন।আহতদের সাধারন ছুটি দেয়া হবে। এদিকে নবীগঞ্জ উপজেলার আরো বিভিন্ন গ্রামে ও শহরের বেশ কিছু বিল্ডিংয়ে ফাটল ও ক্ষতির খবর পাওয়া । বিভিন্ন স্থানে ভুমি ফাটলের খবর পাওয়া গেছে। বরাক নদীর কয়েকটি স্থানে ফাটলের দৃশ্য দেখা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।